ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জামালপুরে কলেজছাত্র লিটন (২০) হত‌্যা মামলায় সাতজ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছে।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. মিজান (২০), মো. সোহেল (২৫), মো. সুমন (২৬), মো. লাভলু (২০), মো. হেলাল (৩৫), মো. মিজান (২১) ও মো. মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক।


আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাছলিমাদের পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়িয়ে ফেলা হয়।


লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি'র ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়া এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ads
ads
ads

Our Facebook Page

↑